বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমরা যে সংস্কারের কথা বলছি, তা নিজ ঘর থেকে শুরু করতে হবে। কারণ দালাল, চাঁদাবাজ, সিন্ডিকেটের সদস্যরা কোনো না কোনো পরিবারের সদস্য। বিগত সরকার গত ১৬ বছরে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, লুটপাট, শোষণ, নির্যাতন, নিপীড়ন করার যে মানসিকতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। এই নোংরা সিস্টেম যদি দূর করতে পারি তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের নিজেদের সংস্কার গ্রাম থেকে শহর, শহর থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে পৌঁছাবে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেটি বাস্তবায়ন করতে পারব।’

ঠাকুরগাঁওয়ে মামলা মামলা খেলা চলছে জানিয়ে এ সমন্বয়ক বলেন, ‘আসামি করা আর নাম বাদ দেওয়া নিয়ে বাণিজ্য হচ্ছে। আমরা এর জন্য আন্দোলন করিনি। এসব বন্ধ করতে হবে, না হলে আমরা ব্যবস্থা নেব। সনাতন ধর্মের মানুষরা এতদিন বুঝে না বুঝে শুধু নৌকাকে পছন্দ করতো। আসলে আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ একার কারও নয়, দেশ সবার।’

অভিভাবকদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনাদের সন্তানদের চিকিৎসক, ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। কারণ জাতীয় সংসদে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা রাজনীতিতে না এলে কম মেধাবীরা সেই স্থান দখল করবে।’

‘হাজারও ছাত্র-জনতার শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো অপশক্তি সেই স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।’, যোগ করেন তিনি।

সীমান্ত হত্যার বিষয়ে সারজিস বলেন, সীমান্তে মানুষকে গুলি করে মারছে বিএসএফ। কোনো গুলির বিচার ফ্যাসিস্ট হাসিনা করতে পারেননি। এবার সীমান্তে হত্যাকাণ্ড চালালে সবাইকে নিয়ে তার উচিত জবাব দেওয়া হবে।

এ সময় সমন্বয়ক মো. সজীব হোসেনী, সুবাস, রেদোয়ান, রকিব মাসুদসহ জেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রথম দিন নকল ও প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

সরকার গত দুই মাসে ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে : অর্থমন্ত্রী

চিফ হুইপকে নিয়ে পোস্ট দেওয়া হাসান নাসিমের জামিন

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী

জকসুর উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জাবিসহ সাভার-আশুলিয়াতে

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

কী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে?

ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন: সিটি কলেজে হামলা ও সন্ত্রাসের অভিযোগ

প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা নিশ্চিত করলেন