ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কর্মী নয়নকে গুলি করে হত্যা, সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের ৯ দিনের রিমান্ড মঞ্জুর

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া -৬ আসনের এমপি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানী শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত তাকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় আদালতে আসামীর পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলনা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে এডভোকেট কামরুজ্জামান মামুন , তারিকুল ইসলাম রুমা, মাসুদুর রহমান সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যে তাকে
আদালতে হাজির করা হলে আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবি তাজুল ইসলাম এর ফাঁস দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়। কোর্ট ইন্সটেক্টর দিদারুল ইসলাম জানান, গতকাল ঢাকা থেকে আটকের পর আজ দুপরে আদালতে উপস্থিত করে ১০ দিনের নিমান্ড চাওয়া
হলে শুনানী শেষে আদালত ৯ দিনের মঞ্জুর করে।
উল্লেখ্য ২০২২ সালের ১৯ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা সদরে নয়নকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান