,

ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদির ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা : মামুনুল হক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিক মামুনুল হক।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আখড়া বেঁধেছেন। ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে দেওয়া হবে না।

দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা পৌর মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুবারকউল্লাহ। হেফাজতের কেন্দ্রীয় মহাসচিত শায়খ সাজিদুর রহমান এ সমাবেশের ডাক দেন।

সমাবেশে মামুনুল হক আরো বলেন, ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদির ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

১৫ বছরে হাতুড়ি লীগের পরিচিতি পাওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অপতৎরতা চালানোর চেষ্টা করছেন। কোনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করা হলে তা প্রতিহত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯