বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

news-image

রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামকস্থানে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। অপর ঘটনায় উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকরিয়া ইউনিয়নের মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি শাহাজাদি (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনা ২টি ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ। তিনি জানান, শনিবার সোয়া ১১ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বিশমাইল নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সাথে রংপুর গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস ও ট্রাকের সম্মুখভাগের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। লালমনিহাট জেলার হাতিবান্দার কমলসিন্দুরার বাসিন্দা ফারুক (৩৬) ও তার ছেলে ইশরাত ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ফাঁড়ি থানা পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়ার মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বড় আলমপুর শিমুলবাড়ীর মোনাজ্জল মাস্টারের স্ত্রী শাহাজাদি (৩৫) নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান আহত হন। সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মন্ডলপাড়ায় শ্বশুরবাড়ীতে যাবার পথে দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি