,

রাতেই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার রাতেই পরীক্ষামূলকভাবে সারা দেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর আগামী রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হবে বলে জানান তিনি।

বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁও বিটিসিএল ভবনে এ কথা বলেন তিনি। পাঁচ দিন পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়, যা সাধারণ মানুষের কাছে ওয়াই-ফাই নামে পরিচিত। তবে মোবাইল ডাটা বন্ধ আছে।
প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।

ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে।

সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের জেরে টানা প্রায় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকে। এতে নাগরিক জীবনের বিভিন্ন দিকে সমস্যা হওয়া ছাড়াও বড় ক্ষতির মুখে পড়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯