মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়: সোহান

news-image

ক্রীড়া প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ এখন উত্তাল। প্রতিদিন সেই পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করছে। সেই আন্দোলনকে থামিয়ে দিতে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬ জন।

দেশের এই পরিস্থিতি নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধের কথা।

সোহান লিখেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।’

‘তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।’-যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের