,

ঢাকায় ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরীতে প্রায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. রুবেল হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীতে ৪০ জন নারী আনসার ব্যাটালিয়ন সদস্যসহ প্রায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছয় জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাতেই বিষয়টি জানিয়েছেন বিজিবির এ জনসংযোগ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯