মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়ে উচ্ছ্বসিত মেহজাবীন

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শ্বাসরুদ্ধকর ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনা টিমের জয় উদযাপন।’

এ সময় যুক্তরাষ্ট্রের খোলা আকাশের নিচে ধূসর কালারের টি-শার্ট গায়ে মিষ্টি হাসিতে অনুরাগীদের মাঝে ধরা দেন। আর্জেন্টিনার জয়ে বেশ খুশি হয়েছেন এই অভিনেত্রী।

ভক্ত-অনুরাগীদের অনেকেই কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন। মিনহাজ নামে এক ভক্ত লিখেছেন, ‘জীবনে বহুকিছু আমাকে হতাশ করেছে। কিন্তু, এই টিমটা কখনো আমাকে হতাশ করেনি। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন।’

মহিবুল শাকিব নামে আরেক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন প্রিয় টিম আর্জেন্টিনা, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। আপনি আমার পছন্দের অভিনেত্রী আর আর্জেন্টিনা সার্পোট করেন এজন্য আরও ভালো লাগে।’

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের