মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া যানসহ পুলিশের অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। হলের সামনের সড়কেও অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি ও মহানগর শাখার নেতা-কর্মীরা।

এসময় আন্দোলনকারীরা বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটায়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটা ফোর্স সাঁজোয়া যানসহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হলের সামনে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছে। হল ভেতরে আন্দোলনকারী আটকা পড়েছে।

উপস্থিত পুলিশের কর্মকর্তারা সমকালকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। সেখানে উপস্থিত আছেন শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ জাবেদ হোসেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের