বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোট-টপসে মুগ্ধতা ছড়ালেন পরীমণি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। যদিও ক্যারিয়ারের তুলনায় অন্যান্য কর্মকাণ্ডে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি মেগাস্টার শাকিব খানের একটি ব্যবসায়ীক আয়োজনে উপস্থিত ছিলেন নায়িকা। সেখানে শাকিবের প্রতিষ্ঠান নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমণি।

শনিবার ঢাকার একটি হোটেলে স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্কের ‘আপনজন’ এর লোগো উন্মোচন করেন শাকিব। সেখান থেকে ফিরেই এদিন রাতে সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেন পরীমণি। সেই ছবিগুলোর পোস্টে ট্যাগ করা হয় শাকিব খানের তিনটি প্রতিষ্ঠানের নাম।

ছবিতে দেখা যায়, চুল বেঁধে ওয়েস্টার্ন বেশভূষায় বেশ অনন্য লুকে ধরা দিয়েছেন পরীমণি। রেড ব্লো টপসের ওপর নেভি ব্লু কোট। কোটের ওপরে প্লাটিনাম চুমকি বসিয়ে লেখা শাকিবের প্রতিষ্ঠানের নাম ‘সানবিট’ ও ‘এমএক্সবি’। সঙ্গে ব্লু কালারের ওয়াইড লেগ ফরমাল প্যান্ট।

আবার রেড টপস থেকে ওপরের কোটটি আংশিক সরিয়ে নিজেকে কিছুটা খোলামেলায় ক্যামেরাবন্দি করেন পরী। সঙ্গে তার আবেদনময়ী চাহনি যেন ভক্তদের মনে ঝড় তুলে দেয়।

ছবির ওই পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘বস লেডি’! এতে তার ভক্ত-অনুরাগীরা একে একে ভালোবাসা ও মুগ্ধতা ছড়িয়ে দিতে থাকে।

পরীমণি সবশেষ ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু