মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের রহস্যময় পোস্ট

news-image

ক্রীড়া ডেস্ক : মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সাকিব আল হাসান আলো ছড়াতে পারছেন না। ব্যাটিং কিংবা বোলিং—লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাঁর থেকে কোনো বিভাগ থেকেই আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে ফর্মে ফেরাতে যেন অভিনব এক পন্থা বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশ সময় আজ বেলা ১টা ৩৯ মিনিটে সাকিবকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স একটি পোস্ট করেছে। ৩ সেকেন্ডের ছোট্ট এক ভিডিওতে ক্যাপশন দিয়েছে, ‘তাঁর ছায়া দেখে আপনি কোনো বোলারকে চিনতে পারবেন না। ছায়াটা দেখুন।’ ছায়াতে সাকিবের মতো বাঁহাতি স্পিনারের অ্যাকশনে বোলিং করতে দেখা গেছে। পোস্টে ক্যাপশন দিয়েছে, ‘বাঘ যখন হাটে, জঙ্গল বোঝে।’ পোস্টের পর বাঘের ইমোজি ক্যাপশন দিয়েছে। সাকিব আল হাসানের নাম উল্লেখ করেছে। হ্যাশট্যাগ দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের নাম উল্লেখ করেছে। লস অ্যাঞ্জেলেস পোস্টটি করার দুই ঘণ্টা না পেরোতেই প্রায় আড়াই হাজার রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য হয়েছে সাড়ে তিন শতাধিক। কমেন্ট বক্সে লস অ্যাঞ্জেলেসের মতো বাংলাদেশের অনেকেই সাকিবকে বাঘ বলে উল্লেখ করেছেন।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ খেলবে সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে শুরু হবে ম্যাচটি। সাকিবের বোলিং নিয়ে যে পোস্ট করেছে লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশের তারকা অলরাউন্ডার ভুগছেন সেই বিভাগেই। ৩ ম্যাচে ৭ ওভার বোলিং করেছেন। ১১.৭১ ইকোনমিতে ৮২ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। ১৩০.৪৩ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। গড় ২০। এমনকি জার্সি কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে তাঁকে।

এমএলসির পয়েন্ট তালিকায় চারে রয়েছে লস অ্যাঞ্জেলেস। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে তাদের পয়েন্ট ২। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ওয়াশিংটন ফ্রিডম, টেক্সাস সুপার কিংস, এমআই নিউইয়র্কের পয়েন্ট ৫, ৪ ও ৩। যার মধ্যে টেক্সাস খেলেছে চার ম্যাচ। বাকি তিন দল খেলেছে তিনটি করে ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের