,

সিআইডির বড় ভাইদের টিপস নিচ্ছেন শিরিন শিলা

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শিরিন শিলা। ছবিতে সিআইডি অফিসার চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্র ফুটিয়ে তুলতে পরিচিত সিআইডি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এই ঢালিউড নায়িকা। আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে শুরু হচ্ছে শিলাদের নতুন সিনেমা ‘গবেট’-এর শুটিং।

নতুন এই ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘ছবিটার গল্প ডিফ্রেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। পড়ে সেটাই মনে হয়েছে। তাই কাজটা করতে রাজি হয়েছি। আর সঙ্গে আছেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এই ছবিতে কাজ করতে আর ভাবতে হয়?’

সিআইডির বড় ভাইদের টিপস নিচ্ছেন শিরিন শিলা

‘গবেট’ ছবিতে শিলার নায়ক কায়েস আরজু। ছবিটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার। এ ছবিতে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করতে প্রস্তুতি নিতে হচ্ছে শিলাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন এ ছবিতে আমার চরিত্রটি সিআইডি অফিসারের। বেশ কয়েক দিন আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি। সিআইডির বড় ভাইদের সঙ্গে কথা বলছি আমার ক্যারেক্টার নিয়ে। তারাও আমাকে খুটিনাটি টিপস দিচ্ছেন, যাতে দর্শকদের সামনে নিখুঁতভাবে সিআইডি হয়ে উঠতে পারি। আশা করছি দর্শকেরা ভিন্ন কিছু পাবেন।’ সিনেমাটিতে আরজু-শিলা ছাড়া আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।

এদিকে, চলতি বছরে মেহেদি হাসান নির্মিত ‘শেষ বাজি’ সিনেমায় দেখা গেছে শিরিন শিলাকে। মানুষের জীবনে জুয়ার নেতিবাচক প্রভাবকে নিয়ে থ্রিলার ঘরানার গল্পের সিনেমা এটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড