,

‘দুষ্টু কোকিল’ গান তৈরির গল্প বললেন কনা

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশনের পাশাপাশি ওটিটি, ইউটিউবেও ঈদ বিশেষ অনুষ্ঠান দেখছে দর্শকরা। এগুলোর মধ্যে তাদের প্রথম পছন্দ ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘দুষ্টু কোকিল’।

আকাশ সেনের সুর, কথা ও সংগীতে ‘দুষ্টু কোকিল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সম্প্রতি টেলিভিশন সাক্ষাৎকারে কনা দুষ্টু কোকিল গানের বিষয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, এ গানে কাজ করার পেছনে একটা মজার গল্প হয়েছে। আকাশ আমাকে দুষ্টু কোকিল গানের ডেমো চার লাইন পাঠিয়েছিল। এরপর আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পরে আকাশ আমার সঙ্গে যোগাযোগ করে বলে, ‘তুমি কী এ গানটা করবা’ আমি সঙ্গে সঙ্গে গানটা নিচ্ছি বলেছিলাম।

তিনি জানান, গান করার সময় আশা করে থাকে যেন একটা ভাল পর্যায় পর্যন্ত গানটা যায়। তবে দুষ্টু কোকিল গানটা দ্রুত সবার মাঝে ছড়িয়ে পরে। ক্যারিয়ারে অনেক অনেক হিট গান প্রকাশ হয়েছে তবে এবার প্রথম ট্রেলার প্রকাশ হওয়ার পরেই গান হিট হয়ে গেছে। পরে গান প্রকাশ হয়েছে।

গানের কারণেই কনা ভাইরাল এ প্রশ্নের জবাবে কনার এ সংগীতশিল্পীর ভাষ্য, আমরা তথ্যপ্রযুক্তির মাঝে বসবাস করছি আর এ ধরনের শব্দ এড়িয়ে যেতে পারি না। তাই আমরা এখন বলতে এ গানটা ভাইরাল। যেটা বেশি বেশি মানুষের মুখে মুখে থাকছে ওটাকে ভাইরাল বলছি। কিন্তু, আমি এভাবে ভাইরাল বলে বলে অভ্যস্ত না। যেহেতু আশেপাশে সবাই বলতে সেহেতু আমরা এখন ভাইরাল বলতে পারি।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড