মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের মা-ভাবি হতে চাই না : মাহি

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে দেখা মেলে এই নায়িকার।

দীর্ঘদিন পর পর্দায় রাজকুমার সিনেমা দিয়ে কামব্যাক করেন মাহি। যদিও চিরচেনা রূপে দেখা মেলেনি অভিনেত্রীর। সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে দর্শকদের চমকে দেন এই তারকা।

তবে পর্দায় আবারও নায়িকার চরিত্রেই ফেরার চেষ্টা করছেন মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে নানা ধকল গেলেও দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। এখন কেবল অপেক্ষা করছেন, ভালো কিছু সিনেমার গল্প-অফারের।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে। এসব দেখেছি। কিন্তু অভিনয় করব এমন ইচ্ছে হয়নি। আমি কামব্যাক করতে চাই নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে। ফলে এখন অপেক্ষা করছি একজন ভালো পরিচালক ও একটা ভালো চিত্রনাট্যের জন্য।’

শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করার মতো কোনো চরিত্র পেলে কাজ করবেন কি না, এমন প্রশ্নে মাহি বলেন— ‘না, শাকিবের মা-ভাবি হতে চাই না। তবে তার সঙ্গে কাজের ইচ্ছে সবসময়ই আছে। কারণ শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না। তার যে অভিনয়সত্তা এবং স্টারডম রয়েছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না।’

সবশেষ এই তারকা বলেন, ‘আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করার ইচ্ছে নেই। ভালো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতেও আপত্তি নেই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রী তকমা না দেয়। তারা যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। অগ্নি, পোড়ামন-এর মতো বছরে যদি একটাও ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’

কবি মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার আরিফপুরের দোহারপাড়া গ্রামে। তার বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। সাত ভাইয়ের মধ্যে মাকিদ হায়দার ছিলেন ষষ্ঠ। সাত ভাইয়ের বোনও ছিল সাতজন। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত। পাবনার গোপালচন্দ্র ইনস্টিটিউট থেকে মেট্রিকুলেশন পাস করে ঢাকায় চলে যান মাকিদ হায়দার। এরপর সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। ঢাকার বিসিক শিল্প নগরীতে চাকরি করতেন তিনি।

মাকিদ হায়দারের প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রোদে ভিজে বাড়ি ফেরা (১৯৭৬), আপন আঁধারে একদিন (১৯৮৪), পার্থ ও প্রতিম (২০০৭), কফিনের লোকটি (২০১১), যে আমাকে দুঃখ দিলো (২০১২), প্রিয় রোকানালী (২০১৩), মুমুর সাথে সারা দুপুর (২০১৪)। এ ছাড়া তার একটি গল্পগ্রন্থ ও একটি প্রবন্ধের বই রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের