মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিতকে হারিয়ে আইসিসির জুনের সেরা বুমরাহ

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে ভারতকে টি-২০’র চ্যাম্পিয়ন করেছেন জাসপ্রিত বুমরাহ। ফাইনালে তার দাপুটে বোলিংয়ে জয়ের প্রান্ত থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। যে কারণে আইসিসির জুনের মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডানহাতি এই পেসার।

বিশ্বকাপে বুমরাহর মতো ভালো খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদের হারিয়ে সেরা হয়েছেন ভারতীয় পেসার। এছাড়া মেয়েদের ক্রিকেটে জুনের সেরা হয়েছেন স্মৃতি মান্দানা।

টি-২০ বিশ্বকাপে বুমরাহ গড়ে ৮.২৬ রান দিয়ে ও ওভার প্রতি ৪.১৭ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। এবার পেলেন আরও এক পুরস্কার।

আইসিসির সেরা ক্রিকেটার হয়ে বুমরাহ বলেন, ‘জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হতে পেরে আমি উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা মাস কাটানোর পর এই পুরস্কার সত্যিই গর্বিত হওয়ার মতো। দল হিসেবে আমরা অনেক উদযাপন করেছি। এর সঙ্গে ব্যক্তিগত অর্জনে আমি দারুণ খুশি।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের