,

মুশতাকের সঙ্গে চুক্তি নিয়ে যা বললো বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন, বিশেষ করে রিশাদ হোসেন নজরকাড়া পারফর্ম করেছেন।

যে কারণে এই কোচকে বাংলাদেশ দলের কোচ হিসেবে লম্বা সময়ের জন্যই রেখে দিতে চায় বিসিবি। তবে শেষ পর্যন্ত তিনি টাইগারদের সঙ্গে থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন। সেখানে সুজন বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে। তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’

সুজন এখনো আশাবাদী মুশতাককে নিয়ে, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’

সুজন আরো বলছিলেন মুশতাককেই বিবেচনার কথা, ‘আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯