বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

news-image

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঢাকার দোহার ও নবাবগঞ্জের। তারা দুবাইয়ের আজমানে বসবাস করতেন।

নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন- নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহারের মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)।

তারা সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

জানা যায়, দুবাইয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কাজে আজমান প্রদেশে যাওয়ার পথে তাদের বহন করা গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তারা বলেন, দুবাইতে অবস্থানরত এই এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানিয়েছেন।

দুর্ঘটনা প্রসঙ্গে তৌহিদুল ইসলাম রানার বাবা লুৎফুর রহমান সংবাদমাধ্যমকে জানান, রানা আজমান প্রদেশে ঠিকাদারি করতেন। রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে রানা নিজেই প্রাইভেটকার চালিয়ে চারজনকে নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে আজমান প্রদেশেই রাস্তায় একটি ডিজেল বহনকারী ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে আগুন লেগে এ ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত