বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়সুরিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেছেন। তার সঙ্গে বিশ্বকাপে দায়িত্ব পালন করা মাহেলা জয়বর্ধানেও দায়িত্বে নেই। শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাই সনাথ জয়সুরিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি ভারতের বিপক্ষে সিরিজে ও ইংল্যান্ড সফরে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন। লঙ্কান সংবাদ মাধ্যম সাবেক এই অধিনায়ক ও প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কা আগামী জুলাই ও আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ খেলবে। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-২০ ম্যাচে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জয়সুরিয়া। আগস্ট সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে তিনটি টেস্ট খেলবে লঙ্কানরা। ওই সিরিজেও কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার জয়সুরিয়া। তিনি ১৩ হাজারের ওপর ওয়ানডে রান করেছেন, তিনশ’র ওপরে উইকেট নিয়েছেন। টেস্টে প্রায় ৭ হাজার রান ও ৯৮ উইকেট নিয়েছেন তিনি। এর আগেও শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত