,

সায়েন্স ল্যাব-নীলক্ষেত মোড়ে কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা। অন্যদিকে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১টা ৪০ মিনিটে দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন তারা। আর ইডেনের শিক্ষার্থীরা দুপুর ৩টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷ আজিমপুর-মিরপুর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত কোটা বাতিল ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, এটি আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। এর আগেও আমরা টানা চার দিন কলেজের মূল ফটকে অবস্থাসহ কোটা বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি একটাই। সেটি হচ্ছে কোটা বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে। কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে। ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে একটি বিশেষ শ্রেণীকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯