,

মাটি খেতে কেমন লাগে, রোহিতকে প্রশ্ন মোদির

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকা পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। অবশেষে আজ (বৃহস্পতিবার) সকালে নিজ দেশে ফিরেছে রোহিত শর্মারা। দিল্লিতে নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসবভনে গিয়েছেন বিশ্বকাপজয়ীরা। সেখানে ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় ক্রিকেটারদের।

ফাইনালে জেতার পর বার্বাডোজের পিচের মাটি খেতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অধিনায়ককে মোদি প্রশ্ন করেন, মাটি খেতে কেমন লাগে? যদিও মোদির সঙ্গে ক্রিকেটারদের আলাপচারিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হলেও সেখানে কোনো শব্দ ছিল না। যে কারণে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে সেটি জানা যায়নি।

গোটা প্রতিযোগিতায় সেভাবে রান না পেলেও ফাইনালে ভালো খেলেছিলেন কোহলি। তারকা এই ক্রিকেটারকে মোদি প্রশ্ন করেন, বড় ম্যাচের আগে কী ধরনের ভাবনাচিন্তা নিয়ে মাঠে নামেন। অক্ষর প্যাটেলকে প্রশ্ন করা হয়, ফাইনালে কঠিন সময়ে যখন তাকে ওপরের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল, তখন কী ভাবছিলেন তিনি?

ফাইনালে দক্ষিণ আফ্রিকার জিততে ৩০ বলে ৩০ রান দরকার ছিল। সেই সময় মাথা ঠান্ডা রেখে বল করেছিলেন যশপ্রীত বুমরাহ। সেই সম্পর্কে মোদি বুমরাকে প্রশ্ন করেন, সেই পরিস্থিতিতে বুমরাহর মাথায় কী ঘুরছিল। হার্দিক পান্ডিয়াকে তার সার্বিক পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হয়। পাশাপাশি কীভাবে শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে বল করেছিলেন তাও জানতে চান মোদি।

নাটকীয় মুহূর্ত আসে সূর্যকুমার যাদবের বেলায়। প্রধানমন্ত্রী এবং বাকি সকলের সামনেই ক্যাচ ধরার সেই সাত সেকেন্ডের মুহূর্তের বর্ণনা দিতে হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু কোনোটিতেই ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তার শব্দ শোনা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯