,

জয়ার কেক খেলো কুকুর!

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। সোমবার (১ জুলাই) এ অভিনেত্রীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

এদিকে জয়া আহসান তার ইনস্টাগ্রামে ৬টি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় পোষ্য কুকুর সেই কেক খেয়ে ফেলেছে। তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। এ নিয়ে অনুরাগীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

ভিডিওর কমেন্ট বক্সে রুসা তাসনুভা নামে একজন লিখেছেন, ‘প্রাণী প্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ। কিন্তু পোষ্য প্রাণী জিহ্বা দিয়ে খাবার চাটবে দেখেই কেমন যেনো লাগলো।’ আরেকজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না কার জন্মদিন জয়ার নাকি কুকুরগুলোর! এই কেক সবাই খাবে?’

পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত এত ভালোবাসা, এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে। এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির, অনেক বড় পাওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ।’

উল্লেখ্য, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯