বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থানে মিলল ১০০ বস্তা বিদেশি চিনি

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা বিদেশি চিনি জব্দ করেছে পুলিশ। রোববার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম সংলগ্ন বেরবেরী হাওরের কবরস্থান থেকে এসব চিনি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিহ্নিত চোরাচালানিরা ভারত থেকে চিনি, মদ, গাজা ও কসমেটিকস চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে মজুত করে রাখে। পরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বেরবেরী হাওরে অবস্থিত একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চিনি জব্দ করা হয়।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ১০০ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত চিনি আদালতের মাধ্যমে নিলাম দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত