বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলিদের কোচ হলেন দীনেশ কার্তিক

news-image

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ আইপিএলে বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন দীনেশ কার্তিক। তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে।

এক মাসে মূলত তিন ভূমিকায় দেখা গেছে কার্তিককে। গত ২৪ মে আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এরপর এই উইকেটরক্ষক-ব্যাটারকে ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার তাকে দেখা যাবে কোচ হিসেবে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হলেন ফ্র্যাঞ্চাইজির সাবেক এই ক্রিকেটার।

সর্বশেষ কয়েক আসরে আরসিবির হয়ে খেলেছিলেন কার্তিক। ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার কয়েক মাসের মধ্যেই কার্তিককে নতুন দায়িত্ব দিয়ে ফিরিয়ে নিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে আরসিবি।

আরসিবি লিখেছে, ‘আমাদের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে নতুন করে স্বাগত জানাচ্ছি। আরসিবিতে নতুন অবতারে ফিরে আসছেন তিনি। আরসিবির পুরুষ দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করবেন কার্তিক। ডিকে’কে ক্রিকেট থেকে দূরে রাখা গেলেও ওর থেকে ক্রিকেটকে দূরে রাখা সম্ভব নয়। আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা থাকল।’

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে মোট ২৫৭টি ম্যাচ খেলেছেন কার্তিক। ২৬.৩২ গড়ে করেছেন ৪৮৪২ রান। বেঙ্গালুরু, কলকাতা ছাড়াও কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি একদিনের ম্যাচ এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত