ভারী বৃষ্টি আজও, থেমে থেমে চলবে মাসজুড়ে

news-image

অনলাইন ডেস্ক : মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে কয়েক দিন ধরে। আজও বৃষ্টি হবে এবং তা বাড়তে পারে। আগামী কয়েক দিন চলতে পারে এমন বৃষ্টি। এ মাসজুড়ে থেমে থেমে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি হতে পারে বেশি। বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ সব নদীবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এ মাসজুড়ে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে থেমে থেমে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে- আজ সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি
বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, শনিবার পঞ্চগড়ে ১০৮ মিলিমিটার এবং রোববার ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ফেনী ও কক্সবাজারেও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি ঝরেছে। টাঙ্গাইল ছাড়া দেশের সব জেলায় বৃষ্টি ঝরেছে। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসের আশঙ্কা আছে। তাই পাহাড়ের নিচে বসবাসকারীদের নিরাপদ অবস্থানে যাওয়ার কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান