কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী হিনা খান!

news-image

বিনোদন ডেস্ক : ক্রমশ মহামারীতে আকার নিচ্ছে ক্যানসার। সারাবিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও। এবার এ রোগে আক্রান্ত হলেন অভিনেত্রী হিনা খান।

বুধবার (২৬ জুন) শিভম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি জানিয়েছিলেন, ‘পপুলার টেলি অভিনেত্রী হিনা খান মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। ওর ক্যানসারের চিকিৎসা চলছে। তবে কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সেটা অবশ্য জানা যায়নি। তবে চিকিৎসার কারণে হিনা প্রায় ন্যাড়া হয়ে যাচ্ছেন।’

এবার সব জল্পনা শেষে এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি।’

ক্যাপশনের শেষের ভাষ্য, ‘আমি দৃঢ় প্রতিজ্ঞ এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।’

গত এপ্রিল মাস থেকে এতটাই অসুস্থ ছিলেন যে খেতেও পারছিলেন না হিনা। চলতি বছরে রোজা পালন করতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন হিনা। মুসলিম তারকারা কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে নিষ্ঠা করে রমজান পালন করেন। হিনা খানও সেই তালিকা থেকে মোটেই বাদ যাননি।

খালি পেটে ভক্তি সহকারে রোজা পালন করেছিলেন হিনা। কিন্তু তার মাঝেই মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। খালি পেটে গ্যাস্ট্রোসোফাগাল রিফ্লাক্সে ভুগছেন অভিনেত্রী হিনা খান। ইনস্টাগ্রামে নিজেই সেই খবর নিজেই সকলকে জানিয়েছিলেন।

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে হিনাকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান