বিয়ের পর দুই পরিবারকে নিয়ে ডিনারে জাহির-সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। রোববার (২৩ জুন) সন্ধ্যায় কাগজে-কলমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি।

বিয়ের রাতেই বলিউডের তারকাদের উপস্থিতিতে জমে ওঠে তাদের রিসেপশন। আর তার কিছুদিনের মধ্যেই বুধবার (২৬ জুন) নবদম্পতি তাদের দুই পরিবারকে সঙ্গে নিয়ে ডিনার করতে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে গিয়েছেন।

রেস্টুরেন্টে গিয়ে শ্বশুরকে প্রণাম করেন সোনাক্ষী সিনহা। এদিন অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিনহা না থাকলেও মা পুনম সিনহা উপস্থিত ছিলেন।
তাদের ডিনারের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনু রঞ্জন এদিন একাধিক ছবি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তাদের একটি ছবিতে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। একটি ছবিতে টিম ব্রাইড এবং আরেকটিতে টিম গ্রুম লিখে তিনি শেয়ার করেন।

এদিন ডিনারে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের সঙ্গে তাদের পরিবারের লোকজন এবং কিছু বন্ধুবান্ধবকে দেখা যায়। হীরামান্ডি খ্যাত এ অভিনেত্রী পরেছিলেন গোলাপি রঙের একটি পোশাক। অন্যদিকে জাহির ইকবাল সাদা শার্ট এবং প্যান্ট পরেছিলেন।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবর। সম্প্রতি সালমন খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান