মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে ‘ডিগবাজি’ দিয়ে আহত হয়ে যা বললেন জায়েদ খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সিনেমা নিয়ে সেইভাবে আলোচনায় না আসলেও নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামে আসেন এই চিত্রনায়ক। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল জায়েদ খান ডিগবাজি দিয়ে। এরপর থেকে যেখানেই যান ডিগবাজি দিয়ে সেখানকার দর্শকদের বিনোদিত করেন এই নায়ক।

তবে জায়েদ খান ভক্তদের জন্য দুঃসংবাদ হলো এবার ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন এই নায়ক। বর্তমানে তিনি মরুর দেশ দুবাইয়ে অবস্থান করছেন। সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান।

পরে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।

এদিকে, ঈদুল ফিতরে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প এটি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি । কিন্তু সেইভাবে সিনেমাটি দর্শক দেখেনি। বর্তমানে বিদেশের মঞ্চে নেচে গেয়েই ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী