বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমিও সবার মতো হেরে গেলাম’ লিখে নারী চিকিৎসকের আত্মহত্যা

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের পর শরীরে আগুন দিয়ে ডা. অপর্ণা বসাক (২৭) নামের এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ জুন) সকালে নগরীর পণ্ডিতপাড়া এলাকার একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

এর আগে অপর্ণা বসাক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশ্যে লিখেন- ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়ত আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পরিবার থেকে ঘটনাটি আমাদের জানালে, আমরা রান্নাঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধের মরদেহ উদ্ধার করি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। যাকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, আমার তার খোঁজ করছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

পুলিশ জানায়, ওই নারী চিকিৎসক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি ময়মনসিংহের চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে বিগত প্রায় একবছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের মালিক মশিউর আলম চন্দন বলেন, ওই নারী চিকিৎসক বিগত প্রায় এক বছর ধরে আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। শুনেছি ভোরে তিনি নগরীর পণ্ডিতপাড়া এলাকার বাসায় আত্মহত্যা করেছেন।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা