,

ওজন কমিয়ে হাজির হলেন শাবনূর

news-image

বিনোদন ডেস্ক : ‘রঙ্গনা’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। ইতোমধ্যেই ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমুল পরিবর্তন এনেছেন এই নায়িকা।

পরিকল্পনা ছিল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙ্গনা’। তবে ছবিটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে আসেনি সিনেমাটি। এরপরই পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে ‘রঙ্গনা’।

এদিকে রোববার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে।

অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে ‘

নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯