মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমানার মৃত্যুতে তারকামহলে শোক

news-image

হাসপাতালে ১৪ দিনের লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। মঙ্গলবার সকালে সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। ৩৯ বছর বয়সেই অভিনেত্রীর এমন মৃত্যুতে শোক বইছে তারকামহলে।

সীমানার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তার সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার ফেসবুকে এই অভিনেত্রীর সাদা-কালো ছবি পোস্ট করে সহকর্মীর প্রতি শোক জানিয়েছেন চঞ্চল চৌধুরি। তিনি লিখেছেন, ‘সীমানা… জীবনের সীমানা পেরিয়ে পৌঁছে গেলি মৃত্যুর সীমানায়…! অনন্তলোকে তুই চির শান্তিতে থাকিস। তোর জন্য রইল গভীর শোক। “সাকিন সারিসুরি”,কলেজ টুডেন…কত কত স্মৃতি!’

চঞ্চল চৌধুরীর এই পোস্টেও শোক প্রকাশ করতে দেখা যায় তাদের ভক্তদের। ভক্তদের মন্তব্য ছিল, ‘সারিসুরি গ্রামে আজ শোকের ছায়া!!ওপারে ভালো থেকো!!’, কেউ লিখেছেন, সাকিন সারিসুরির রইতনের কাকলি’।

সীমানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক চয়নিকা চৌধুরি। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন, ‘যেখানেই থাকো শান্তিতে থেকো সীমানা…’।

ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা প্রয়াত সীমানার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘অনেক ভালোবাসার স্মৃতি রয়েছে, তোমার আত্মার শান্তি কামনা করি সীমানা আপু; চলে গেলেন ঠিকই, হৃদয় থেকে তো মুছে যাননি’।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টিও সীমানার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রয়াত সীমানার সাথে তোলা একটি ছবি শেয়ার করে সহকর্মী বিয়োগে তিনি লিখেছেন, “ভালো থাকিস সীমানা ….. চলেই গেলি’।

মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিশতা লাবনী সীমানা। গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

গত শনিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সীমানার পরিবার জানায়, শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে সীমানা স্বামী, দুই ছেলে রেখে গেছেন।

উল্লেখ্য, সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী