সেরাটা দিতে পারলে, কোন দল ব্যাপার না: তানজিম

news-image

স্পোর্টস ডেস্ক : দলের ১১জন মাঠে সেরাটা দিতে পারলে যে কোন দলকে হারানো সম্ভব। বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম সাকিব বিসিবির বার্তায় যুক্তরাষ্ট্র থেকে এমনটাই বলেছেন। তার মতে, মানসিকভাবে বাংলাদেশ দল খুবই আত্মবিশ্বাসী।

তানজিম সাকিব বলেন, ‘দল নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী। দলের সকলে মানসিকভাবে খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোন দলকে হারাতে পারি। যদি দলের ১১জন মাঠে সেরাটা দিতে পারে, কোন দল ব্যাপার না। আমরা যেকোন দলকে হারানোর দক্ষতা রাখি।’

বিশ্বকাপের মূল আসরে একাদশে জায়গা পেলে পারফরম্যান্স দিয়ে দলকে জয় এনে দিতে চান বলেও জানিয়েছেন তানজিম। এছাড়া সাকিব আল হাসানের মতো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার মানসিকতা চান তিনি, ‘সবার লক্ষ্য থাকে বিশ্বকাপে খেলব। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে দলকে বিজয় এনে দেওয়ার চেষ্টা করবো। নিজের মধ্যে সাকিব ভাইয়ের মানসিকতা আনার চেষ্টা করবো। যেকোন পরিস্থিতি উনি শান্তভাবে সামলাতে পারেস। এটা আমার ভালো লাগে।’

তানজিম সাকিবকে দলে নেওয়া হয়েছে সাইফউদ্দিনের জায়গায়। একাদশে জায়গা পেলে বোলিংয়ের পাশাপাশি লোয়ারে অর্ডারে ব্যাটিংয়ে কিছু রানও করতে হবে তার। ওই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি, ‘পেসার হিসেবে আমার উচ্চতা ছয় ফিট না। বোলিংয়ে আমার আলাদা স্কিল লাগবে। চেষ্টা করি বলটা স্কিড ও কাট করাতে। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান