,

তমা-মিষ্টির দ্বন্দ্বের অবসান

news-image

বিনোদন প্রতিবেদক : মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক চিত্রনায়িকা তমা মির্জা। এর কয়েক দিন পর ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে পাল্টা আইনি নোটিশ পাঠান আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দুই চিত্রনায়িকার দ্বন্দ্বের বিষয়টি চোখ এড়ায়নি চলচ্চিত্র শিল্পী সমিতিরও। অবশেষে সমিতির মধ্যস্থতায় দ্বন্দ্বের অবসান হলো ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকার।

তাঁদের এসব বিষয় নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে দুই চিত্রনায়িকার সঙ্গে বসে দ্বন্দ্বের অবসান করেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর।

তমা মির্জা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের ওপর নির্ভরশীল, তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে এসব কিছুর ভুল–বোঝাবুঝির অবসান করেছি।’

মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুলভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে বিষয়গুলো ঠিকভাবে সমঝোতা হয়েছে।’

এ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘তমা ও মিষ্টি দুজনেই বুঝতে পেরেছে তাদের এমন করা উচিত হয়নি। মধ্যস্থতাকারী হিসেবে আজ শিল্পী সমিতি তাদের বিষয়টি সমাধান করেছে। দিন শেষে আমরা সবাই শিল্পী। আমরা এক পরিবারের সদস্য।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯