সমালোচনা হওয়ার আগেই মুভিগুলোতে সাইন করেছি: মিষ্টি জান্নাত

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সিনেমার পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসক। সম্প্রতি তার কিছু মন্তব্য জন্ম দিয়েছে নতুন আলোচনার। ঢাকাই সিনেমার আরেক নায়িকা তমা মির্জার সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় মিষ্টির। এ বিষয়ে এবার মুখ খোলেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তত্ত্বাবধানে দুজনের দ্বন্দ্বের সমাধান হয়। এরপর মিষ্টির কথা হয় কালবেলার সঙ্গে। তিনি বলেন, আবার তমার সঙ্গে কথা হবে কিনা তার নিশ্চয়তা কেউ দিতে পারি না। কিন্তু শিল্পী সমিতি থেকে যেহেতু বলা হয়েছে সবকিছু ঠিক করার কথা, সেটা আমাদের শোনা উচিত। কারণ এটা আমাদের দ্বিতীয় পরিবার। আর মানুষের মাঝে তো ভুল বোঝাবুঝি হয়।

আদালতের পাঠানো নোটিশ বিষয়ে জানতে চাওয়া হলে মিষ্টি বলেন, তারা দুজনই এ মামলা তুলে নেবেন।

তিনি আরও বলেন, দেখুন, আলোচনা-সমালোচনা তো থাকবেই। যেহেতু আমরা আর্টিস্ট আমাদের নিয়ে একটু বেশি আলোচনা তৈরি হয়। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমরা যেহেতু বিনোদনকর্মী কাজেই এটাও মনে করেন বিনোদনেরই একটা অংশ। চারটি সিনেমায় কাজ করতে চলেছে মিষ্টি জান্নাত। এই প্রসঙ্গে তিনি বলেন, একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমাকে নিয়ে সমালোচনা হওয়ার আগেই আমি মুভিগুলোতে সাইন করেছি। এর মধ্যে একটি সিনেমা আমার হাউসের, বাকি তিনটি বাইরের।

এদিকে সমালোচনাকে আশীর্বাদ মনে করেন মিষ্টি জান্নাত। এর কারণে তার প্রচুর কাজের অফার আসছে বলেও জানান। তিনি বলেন, দেশে এবং দেশের বাইরে থেকে কাজের অফার পাচ্ছি।

বাংলাদেশে ভারতীয় সিনেমাগুলো হলে মুক্তি পাওয়া নিয়ে অনেকেই নানা মন্তব্য করে থাকেন। কেউ এর পক্ষে কেউ বা বিপক্ষে কথা বলেন। এই বিষয়ে মিষ্টি বলেন, সব সিনেমাই হলে চলা উচিত। আমাদের দেশের হলগুলো আরও ডেভেলপ হওয়া উচিত। হিন্দি বা ইংলিশ সিনেমার জন্য বাংলা সিনেমা ধ্বংস হচ্ছে এটা আমি মনে করি না। কারণ যার যার আলাদা একটা জায়গা আছে। বাংলা সিনেমার আলাদা দর্শক এবং হিন্দি সিনেমারও আলাদা দর্শক রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান