বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযুক্ত শিমুলের সহযোগী যশোর থেকে গ্রেপ্তার

news-image

যশোর প্রতিনিধি : সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় জড়িত শিমুল ভূঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ সাইফুল আলম মেম্বারকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে কয়েকদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরসহ মোবাইল ফোন ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। যশোর ডিবি পুলিশের দাবি, সাইফুল মেম্বার বাবলাতলার সেই হ্যাচারিতে পাঁচদিন ধরে অবস্থান করছিলেন।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, সাইফুল আলম মেম্বার চরমপন্থি শিমুল ভুঁইয়ার ‌‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। যশোরের উদয় শঙ্কর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় দুটিতে চার্জশিটভুক্ত আসামি ও একটিতে পলাতক আসামি তিনি। আনার হত্যার ঘটনায় অভিযান শুরু করলে সাইফুল আত্মগোপনে চলে যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে আদর্শ মৎস্য নার্সারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রশ্নের জবাবে এসআই মফিজুল ইসলাম বলেন, কিছুদিন আগে সাইফুল আলম মেম্বার সাতক্ষীরা ও ভারত সীমান্ত এলাকায় ছিলেন। এ সময় তিনি ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করতেন। এমপি আনার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর

দল বদলে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড