মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে একটি পতিত জমির গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো একই পরিবারের সদস্যদের বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই তিনজনের মরদেহ পাওয়া যায়। তবে মরদেহগুলো ক্ষতবিক্ষত হওয়ায় তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি পুকুরের পাশে পতিত জমিতে পুঁতে রাখা ছিল তিনজনের মরদেহ। হালকা মাটি চাপা দিয়ে আনুমানিক ৬-৭ দিন আগে পুঁতে রাখায় পচে গেছে মরদেহ। দুর্গন্ধ ছড়ানোয় গতরাতে শিয়াল গর্ত থেকে মরদেহ বের করে নিয়ে আসে। আজ দুপুরের দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

দুপুর ২টার দিকে স্থানীয় দুই যুবক মসজিদের দিকে যাওয়ার পথে খেতের মধ্যে দুই শিশুর মরদেহ এবং ঝোপের ভেতরে ছোট্ট গর্তে হাতের একটি অংশ দেখতে পান। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের লোকজন। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে আসে থানা পুলিশ, পিবিআই ও র‍্যাব। মরদেহ ক্ষতবিক্ষত ও হাতের আঙুল না থানায় পরিচয় মেলেনি তাদের।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে মরদেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। তারা একই পরিবারের সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন তিনজনের নিখোঁজের কোনো তথ্য নেই। হত্যাকাণ্ডে জড়িতরা দূরের কোনো এলাকায় এ ঘটনা ঘটিয়ে এখানে মরদেহ পুঁতে রাখতে পারে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী