রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার ঘণ্টায় ১৭ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

news-image

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে আজ। ভোট শুরুর প্রথম চার ঘণ্টায়, সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।মঙ্গলবার (২১ মে) নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব এ তথ্য জানান।

চার ঘণ্টায় ১৭ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

তিনি বলেন, ১৩ হাজার ১৫৫ ভোটকেন্দ্রের মধ্যে ১০ হাজার ভোটকেন্দ্রের ভোটের হার দুপুর ১২টা পর্যন্ত ১৭ শতাংশ। বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।এর আগে বেলা পৌনে ১১টার দিকে ইসির অতিরিক্ত সচিব বলেন, এ ধাপে ১৫৬ উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় তিনপদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্য চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে তিন পদে ২২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দু-উপজেলায় তিনপদে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছেন।

ইসি জানায়, ১৫৬ উপজেলার মধ্য ২৪ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ চলছে। বাকি ১৩২ উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে। যেসব এলাকায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে এসব এলাকায় একটি করে কারিগরি টিম গঠন করেছে ইসি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের