শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

news-image

বিনোদন প্রতিবেদক : পর্দা উঠেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। ছবির প্রিমিয়ার, প্রতিযোগিতা, বাজার আর লালগালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে এবারও জমজমাট কান সৈকত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ থেকে এ বছর কানের মঞ্চে গিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আর গিয়েই নজর কাড়ছেন সবার। নজরকাড়া লুকে কান শহরে হাজির হচ্ছেন বিশ্বের সব তারকারা। পিছিয়ে নেই বাংলাদেশের অভিনেত্রী ভাবনাও।

কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে একেকদিন একেক ডিজাইনের পোশাক পরে আসছেন লাইমলাইটে। নজরকাড়া লুকে হাজির হয়ে রীতিমতো সবাইকে চমকে দিচ্ছেন ভাবনা। সেই ধারাবাহিকতায় এবার লাল বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিলেন অভিনেত্রী।

রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন উপকূলীয় শহর কানে।

শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল বেনারসি পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন ভাবনা। নতুন এই পোশাকে ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। কেউ বলছেন, ‘অপূর্ব, নান্দনিক!’ কারো মতে, ‘মুগ্ধতা ছড়াচ্ছেন ভাবনা।’ অভিনেত্রীর পোশাকেরও প্রশংসা করছেন অনেকে।

আগামী ২৫ মে পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব। এর মধ্যে ভাবনা যে আরো নতুন নতুন পোশাকে উত্তাপ ছড়াবেন, চমকে দেবেন ভক্তদের, তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের