মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : কান উৎসব মানেই ঐশ্বরিয়ার গ্ল্যামার আর মোহময়ী লুকে বাজিমাত। বয়স পঞ্চাশ পেরিয়েও কানের লাল গালিচায় দ্যুতি ছড়ানোর দৌড়ে ঐশ্বরিয়া রাই বচ্চন আজও সবার আগে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সম্মোহনী জাদু দেখিয়েছিলেন বলিউডের গ্ল্যামার কুইন। ভাঙা হাত নিয়েই ছুটেছেন রেড কার্পেটে।

তবে পরের দিনই পড়লেন কটাক্ষের মুখে।

কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার সম্পর্কটা অনেক গভীর। ২০ বছরের বেশি সময় ধরে কানে অংশ নিচ্ছেন এই সাবেক বিশ্বসুন্দরী। প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে।

তবে প্রথমদিন প্রশংসায় ভাসলেও পরেরদিই সমালোচনায়! এর আগেও একাধিকবার কানে নিজের পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েছেন ঐশ্বরিয়া। এবারও ঘটল তেমনটাই!

উৎসবের তৃতীয় দিন শুক্রবার (১৭ মে) অভিনেত্রীর সাজপোশাক দেখে ইন্টারনেটে শুরু হয় সমালোচনা। শুক্রবার তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কেড়েছে সবার।

সেই সঙ্গে নজর কেড়েছে নেটিজেনদেরও। অভিনেত্রীর এ লুক দেখে অনেকে মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’ কেউ লিখেছেন, ‘কানে ঐশ্বরিয়ার পোশাক ডিজাইনার প্রতিবারই তামাশার পাত্রী করে তাকে।’ কারো কারো প্রশ্ন, ‘উদ্ভট পোশাকেই কি নজর কাড়া যায়?’

এর আগে, বৃহস্পতিবার (১৬ মে) কানের লাল গালিচায় কালো-সোনালী গাউনে নজর কাড়েন অ্যাশ। নিজের পোশাক ও লুকের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। তবে দ্বিতীয় দিনই পড়তে হলো সমালোচনায়।

তবে আরো একটি বিষয়ে এবার আলোচনায় রয়েছেন ঐশ্বরিয়া। বৃহস্পতিবার ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ‘মেগালোপোলিস’ সিনেমার প্রদর্শনে লাল গালিচায় হাঁটেন ঐশ্বরিয়া। ওই একই মঞ্চে তাঁর সঙ্গে হেঁটেছিলেন গ্রেটা গেরউইগ, নাদিন লাবাকি, আইরিন জেকবের মতো হলিউড তারকা। তবে কান কমিটি সেই ‘ওয়াক’-এর যে ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সেখানে সবার নাম উল্লেখ থাকলেও নেই ঐশ্বরিয়ার নাম। অভিনেত্রীর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টকেও ট্যাগ করা হয়নি। আর এই কাণ্ড দেখেই খেপেছেন তার অনুরাগীরা। সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে বিষয়টি ঘিরে। ভারতীয় ভক্তদের মতে, বিশ্ব মঞ্চে এখনো ভারতকে উপেক্ষা করা হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী