,

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

news-image

আখাউড়া ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত। এখন জনগণের যে উন্নয়ন হচ্ছে, তা বিএনপির সহ্য হচ্ছে না। তাদের মাথা খারাপ হয়েছে। তিনি বলেন, বিএনপির সময় ঋণখেলাপির সংখ্যা সবচেয়ে বেশি ছিল।

শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে তিতাস নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন প্রমুখ।

কসবায় জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী বলেন, ‘আমাকে কেউ কেউ বলছেন, ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে আমার ইঙ্গিত কী? আমি পরিষ্কার করে বলছি– নির্বাচনে আমার কোনো ব্যক্তিগত ইঙ্গিত নেই। চেয়ারম্যান যে দু’জন প্রার্থী হয়েছেন, তারা আমাদের দলের। দু’জনই আমার ঘনিষ্ঠজন। আমি জনগণের পক্ষে। যিনি নির্বাচিত হবেন তিনি যেমন আমার লোক, আবার যিনি পরাজিত হবেন, তিনিও।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আইন সচিব গোলাম সারওয়ারসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও দলীয় নেতারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯