,

পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমা বিশ্ব বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে।

বুধবার (১৫ মে) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপতের শরিক গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে ডোনাল্ড লু’র এই সফর। পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে, তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে নয়। নিজ দেশের স্বার্থেই তারা এ দেশের বর্তমান সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে, যা সামরিক সরকারের সময়ও তারা করেছে।

ফখরুল বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকমের অপকৌশল গ্রহণ করেছে। স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রকে তারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় নিয়োজিত করছে। দেশের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করেছে। এ রকম পরিস্থিতিতে তারা উপজেলা নির্বাচন করছে, যা দেশের মানুষ বর্জন করেছে। দেশের মানুষ চায় অবাধ-নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন। নির্দলীয়-নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের মতামত দিতে চায়। দেশের মানুষের অধিকার ও মতামতের প্রতিফলনের জন্য ৬৩টি রাজনৈতিক দল রাজপথে আন্দোলনে আছি। এই সরকার রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে। তবে ইতিহাস বলে, জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না।

বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনে মানুষের কষ্ট হয়। গুম-খুন, হত্যা-মামলা দিয়ে একটি ভয়ের-ত্রাসের আবহ সৃষ্টি করছে। তারা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি করছে। সবাই বলে এই সরকার দেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করছে। তারা নির্বাচনের নতুন নতুন কৌশল বের করে। ডামি, নিশিরাতের ভোট করে দেয়। কখনো ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করে দিয়ে ক্ষমতায় যায়। সেজন্য আমরা আবারও সব দলের সাথে বৈঠক করেছি।

বৈঠকে গণফোরামের (মন্টু) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের; বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, জাফর উল্লাহ চৌধুরী ছিলেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না