,

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-সিএনজি অটোরিক্সা মুখোমুখি, যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দত্তখোলা এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত জিতু মিয়া উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় সিএনজির ও মোটরসাইকেলের চালকসহ ৪ জন আহত হয়েছেন।
স্হানীয়রা ও নিহতের পরিবার  জানান, সকালে জেলা শহরে যাওয়ার জন্য ছেলে জিতু মিয়া নিয়ে অটোরিকশায় ওঠেন। দত্তখোলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত জিতুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনায় নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে আছে। বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯