নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি : নজরুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে বিএনপি ও যুগপৎ সঙ্গীরা নতুন করে কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এসব সমস্যা নিয়ে কীভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রসর হতে পারি, সেজন্য কর্মসূচি নেওয়ার চিন্তা করছি।

সোমবার (১৩ মে) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা ও সমস্যা নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, বাকি জোটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মসূচির বিষয়ে জানাতে পারব।

ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, তিনি তো অনেক দূরের মানুষ। বাংলাদেশের মানুষ তার নিজের সমস্যার সমাধান বরাবরই নিজেরাই করছে।

ডোনাল্ড লুর সফর নয়, বিএনপি শঙ্কিত দেশের অবস্থা নিয়ে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, আমরা শঙ্কিত দেশের ব্যাংক লুটকারীদের মুক্তি করা নিয়ে সরকারের অপচেষ্টা নিয়ে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, মহাসচিব শাহ আহমেদ বাদল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান