রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে: মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রধানমন্ত্রী নাকি তার বিকল্প খুঁজে পাচ্ছেন না। আমি বলি যে, আপনি অবৈধভাবে দখল করা ক্ষমতা ছেড়ে দেন। দেশের জনগণ নির্ধারণ করবে এই দেশ কে চালাবে। এই সরকার ব্যাংক ধ্বংস করেছে, বিদেশি ঋণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, জ্বালানি খাতে বকেয়া ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। সরকার শুধু ঋণের সুদ পরিশোধ করছে। সেই সুদ দিতেই এখন সরকার নতুন করে ঋণ করছে। সুদ পরিশোধ করতেই জনগণের ঘাড়ে ঋণের নতুন বোঝা চাপাচ্ছে। ঋণের মূল টাকা থেকে যাচ্ছে। ব্যাংকে টাকা নাই। ডলারের দাম বেড়ে ১১৭ টাকা হয়েছে।

তিনি বলেন, মূল্যস্ফীতি সরকারি হিসেবেই প্রায় ১০ শতাংশ। খাদ্যে মূল্যস্ফীতি ১৫ শতাংশ ছাড়িয়েছে। দ্রব্যমূল্য নিম্নবিত্ত তো বটেই মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে গেছে। নিম্ন আয়ের মানুষ ৩ বেলা খাবার জোটাতে পারছে না। দফায় দফায় বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। গ্যাসের দামও বাড়ছে। ওদিকে সরকার এখনও লুটপাট জারি রেখেছে। এই সরকারকে অপসারণ করতে না পারলে দেশ বাঁচানো যাবে না। দেশের জনগণকে বাঁচানো যাবে না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, রিজার্ভ এখন ১৪ বিলিয়ন ডলারে নেমেছে। ৪ বিলিয়ন ডলার দিতে হবে জ্বালানি খাতে, আগামী ৬ মাসে বিদেশি ঋণের সুদের কিস্তি দিতে হবে ২০০ কোটি ডলার। ৬ মাস পর এই দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে?

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, অধ্যাপক আসিফ নজরুল, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম প্রমুখ। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের