মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জালভোট দেওয়াসহ ভোটাদের প্ররোচিত করার দায়ের দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার( ৮ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, কাটানিসার গ্রামের মোড়াহাটি এলাকার সাচ্চু মিয়ার ছেলে হৃদয় মিয়া, একই এলাকার রজব আলীর ছেলে শাকিব মিয়া ও কাটানিসার গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ রাকিব হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জানান,কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় পোালিং এজেন্ট শাকিব মিয়া (৩৯) কে আটক করে ১৫ দিন এবং ভোটারদের প্ররোচিত করার দায়ে পোলিং এজেন্ট হৃদয় মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া ভোট কেন্দ্রের চারশগজ দূরে ভোটারদের অন্যায়ভাবে প্ররোচিত করার সময় রাকিব হোসেন (২৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
প্রসঙ্গত, প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত

ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, বিমান ও পর্যটনে বড় পরিবর্তনের পরিকল্পনা