মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

news-image

দিনাজপুর প্রতিনিধি : ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বাজারে কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০ টাকা কমে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গতকাল শনিবার বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে।

পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে ভারত সরকার। এর ফলে মোকামে পেঁয়াজের দাম কমেছে বলে দাবি করেছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলির পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম বর্তমানে কেজি প্রতি ১০ টাকা কমে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবুও আগের থেকে ক্রেতা অনেক কম। কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আরও দাম কমে যাবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল ইসলাম বলেন, গতকাল শনিবার পেঁয়াজ কিনলাম এক কেজি, দাম ছিল ৭০ টাকা কেজি। আব সেই পেঁয়াজের দাম ৬০ টাকা কেজি। পেঁয়াজের দাম কখন বারে আবার কখন কমে তা বোঝা মুশকিল হয়েছে।

হিলি স্থলবন্দর পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করবে সরকার তাই বাজারে দেশি পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী