,

বিজয়নগরে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, তৈরির সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চার লাখ ৮৮ হাজার পাচঁশত টাকা মূল্যমানের জাল টাকাসহ  তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সদস্যরা। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে  (র‌্যাব)-৯।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে বিজয়নগর উপজেলার কামালমুড়া এলাকা থেকে জাল টাকাসহ গ্রেফতাররা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার আদশা গ্রামের মৃত আব্দুর রশিদ হাজীর ছেলে মো. রাসেল হাজী (৩২), ফেনীর সদর উপজেলার আকরামপুর গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কামালমুড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. সানি মিয়া (১৯)।
এসময় জাল নোট তৈরির স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেনসহ আরও বিভিন্ন মালামাল পাওয়া যায়।  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের মামলা দায়েরের পর আসামী ও জব্দকৃত জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড