বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আজ রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। এ দিকে জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বেড়েছে। এতে দুর্বিষহ হয়ে পড়ে এখানকার জনজীবন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলমান অতি তীব্র তাপপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

চুয়াডাঙ্গা শহরের নির্মাণশ্রমিক হাসান আলী বলেন, ‘যে তাপ পড়ছে এমন তাপ জীবনে দেখিনি। রোদে দাঁড়ানো যাচ্ছে না, শরীর পুড়ে যাচ্ছে। কাজও করতে পারছি না। একটু কাজ করছি আর একটু ছায়ায় বসছি।’

এ দিকে তীব্র তাপপ্রবাহে করণীয় বিষয়ক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

সভায় সরকারি নির্দেশনা মেনে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখা, জেলায় ১ লাখ গাছের চারা রোপণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান ও জেলা ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি