মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার আট বছর বয়সের এক শিশু। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রায়হান (৩৫)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। রায়হান ওই এলাকাতে ভাড়ায় থাকতেন। আহত মেয়ের নাম জাহান ইফতি (৮)।
স্থানীয়রা জানান, রায়হান ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে রাতে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে ‍রিকশার করে বাড়ি ফিরছিলেন। তাদের রিকশা রেল ক্রসিং দিয়ে পার হওয়ায় সময় নোয়াখালী মেইল ট্রেন ধাক্কা দেয়। এসময় রায়হান ও তার মেয়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতের মরদেহ হাসপাতাল ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী