মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৮

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে জেলা সদরে তিনজন, ত্রিশালে চারজন ও তারাকান্দায় একজন নিহত হয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের পিছনে মাহেন্দ্র গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নিহতরা হলেন, লুৎফর রহমান (৩০), তার স্ত্রী শাহনাজ (২৫), ছেলে মাহিত (২)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাবা-মা দুজন মারা যান। তাদের আরেক সন্তান মোজাহিদ (৬) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনে ভালুকার মাস্টার বাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুপরে ত্রিশালে বালিপাড়া রোডে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশা দুই যাত্রী নিহত হয়েছে। একই উপজেলার পৌর এলাকার দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পিক-আপে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহগামী বাসের ধাক্কায় পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন।

এছাড়াও তারাকান্দা উপজেলার ধোবাউড়া সড়কে দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ