,

অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরলেন আমির

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে অবসরের প্রায় সাড়ে তিন বছর পর পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসার ছাড়াও দলে ফিরেছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেওয়া ইমাদ ওয়াসিমও। এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভুত সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার উসমান খান এবং ইরফান খান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন।

নির্বাচক ও টিম ম্যানেজার ওয়াহাব রিয়াজ বলেন, ‘হারিস রউফের ইঞ্জুরি ও মোহাম্মদ নওয়াজের ফর্ম বিবেচনায় ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে দলে নেওয়া হয়েছে। আমির ও ইমাদ দুজনই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আমরা তাদের উপর আস্থা রাখছি।’

ইমাদ ৬৬ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে ৪৮৬ রান করেছেন, উইকেট নিয়েছেন ৬৫ টি। ১২ মাস আগে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সর্বশেষ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। আমির ২০২০ সালের আগস্টে সর্বশেষ ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছিলেন। ৫০ টি-টোয়েন্টিতে ৭.০২ ইকোনমিতে ৫৯ উইকেট নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।

রিজার্ভ: হাসিবুল্লাহ, মোহাম্মদ আলী, আগা সালমান, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট